ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগ নেতা ইব্রাহীম আহমেদের মৃত্যুর ঘটনার তদন্ত করবে গোয়েন্দা পুলিশ।
এই তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওপর ন্যস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
এদিকে ইব্রাহীমের মৃত্যুর ঘটনায় পুলিশ হত্যামামলা নেয়নি বলে জানিয়েছেন তার স্ত্রী রীনা ইসলাম।
সোমবার রীনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলা করতে রোববার থানায় গিয়েছিলাম। কিন্তু থানা মামলা নেয়নি। প্রয়োজনে আমি আদালতে মামলা করব।"
এ ঘটনায় সাংসদ নূরন্নবী চৌধুরী শাওনের গাড়িচালক ও দেহরক্ষীকে গ্রেপ্তারেরও দাবি জানিয়েছেন নিহতের স্ত্রী রীনা ইসলাম। তিনি বলেন, "সংসদ সদস্য মো. নূরুন্নবী চৌধুরী শাওনের গাড়িচালক কামাল ও বডিগার্ড দেলোয়ারকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলেই পুরো ঘটনা পরিষ্কার হয়ে যাবে।"
গাড়িচালক ও দেহরক্ষীকে অভিযুক্ত করেই হত্যামামলা করতে চান বলে জানান রীনা। তিনি জানান, গাড়িচালক কামালের করা অপমৃত্যু মামলার কপি পুলিশের কাছে চেয়েও পাননি তিনি।
রীনার মামলা না নেওয়া প্রসঙ্গে শেরে বাংলা নগর থানার ওসি রিয়াজ হোসেন বলেন, "একটি মামলা তো চলছে। এক ঘটনায় আর কটি মামলা নেব?"
স্ত্রী মনে করেন মৃত্যু রহস্যজনক
ভোলায় ৩০ লাখ টাকার ঠিকাদারী কাজ, ঢাকায় ৫৬ নম্বর ওয়ার্ড কমিশনার হিসাবে নির্বাচনের ঘোষণার কারণে আওয়ামী লীগের একটি পক্ষ ইব্রাহিমের শত্র" হয়ে উঠেছিল। এর জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে রীনার ধারণা।
তিনি জানান, সেগুনবাগিচা এলাকার ফারুক নামে একজনকে তার সন্দেহ হয়।
এই ঘটনায় শাওনের প্রতি কোনো অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "নিজ দলের লোক কী বলবো। তবে চালককে জিজ্ঞাসা করলেই সব জানতে পারবেন।"
রীনা দাবি করেন, ঘটনার পরপরই অন্য গাড়িতে করে হাসপাতালে নেওয়া, হাসপাতালে লাশ রেখে চলে যাওয়া এবং তড়িঘড়ি করে অপমৃত্যু মামলা করা
bdnews24