ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৫ সালে সারা দেশে সিরিজ বোমা হামলার জন্য তৎকালীন ক্ষমতাসীন চারদলীয় জোট সরকারকে দায়ী করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বোমা হামলার নিন্দা জানিয়ে শেখ হাসিনা বলেন, "২০০৫ সালের ১৭ অগাস্ট দেশের ৬৩টি জেলার পাঁচশরও বেশী স্থানে একসাথে বোমা হামলা হয়েছিলো। যারা এই হামলার সঙ্গে জড়িত ছিলো তদন্ত করে তাদের খুঁজে বের করা হবে। আমরা জঙ্গিবাদকে উৎখাত করতে চাই।"
মঙ্গলবার সকালে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির প্রথম স্টাফ কোর্স এবং প্রশাসনিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, "তৎকালীন সরকারের মদদ না থাকলে আধা ঘন্টার মধ্যে সারা দেশে এই হামলা সম্ভব হতো না। আমি ব্যক্তিগতভাবে এটাই মনে করি।"
২০০৫ সালে বিরোধীদলীয় নেত্রী থাকাকালে এই সিরিজ বোমা হামলার পর এ ঘটনার জন্য তৎকালীন সরকারকেই দায়ী করেছিলেন শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/কেএমএস/১৩৩৪ ঘ.
bdnews24