রাজশাহী বিশ্ববিদ্যালয়, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম (এসএম) হলে ছাত্রলীগের এক কর্মীকে দোতলা থেকে নিচে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।
সদ্য স্থগিত ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক গ্র"পের কর্মী এসএম হলের ছাত্র আজম আলী বাদি হয়ে রোববার রাতে মতিহার থানায় মামলাটি করেন।
এতে সভাপতি আউয়াল কবিরের ১০ সমর্থককে আসামি করা হয়েছে।
মতিহার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বশির আহমেদ সাংবাদিকদের জানান, মামলায় চাঁদাবাজি ও হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ আনা হয়েছে।
ইফতারের টোকেন ভাগাভাগি এবং সংগঠনের কোন্দলের জের ধরে রোববার ছাত্রলীগের সভাপতি আউয়াল কবিরের সমর্থকরা সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামের সমর্থক নাসরুল্লাহ্ নাসিমকে দোতলা থেকে নিচে ফেলে দেয়।
এতে নাসিম মাথা, মেরুদণ্ডসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
আশঙ্কাজনক অবস্থায় ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ওই ছাত্রকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মতিহার থানার এএসআই বশির আহমেদ জানান, মামলার ১০ আসামিরা মধ্যে রাষ্ট্রবিজ্ঞান চতুর্থবর্ষের রুহুল আমিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের
bdnews24