২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ আগস্ট মিলনের রিমান্ড শুনানি

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি এবং ভাংচুর মামলার শুনানি আগামী ২৩ অগাস্ট নির্ধারণ করেছে আদলত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 08:39 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

চাঁদপুর, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি এবং ভাংচুর মামলার শুনানি আগামী ২৩ অগাস্ট নির্ধারণ করেছে আদলত। বৃহস্পতিবার দুপুরে জেলার বিচার বিভাগীয় হাকিম আদালতের বিচারক আসাদুজ্জামান নুর এ রায় দেন। গত ১১ জুলাই কচুয়া উপজেলার মো. কামাল গাজী কচুয়া থানায় মিলনসহ ৩২ জনকে আসামি করে এই মামলা করেন। মামলায় বলা হয়, ২০০৬ সালের ১৯ ফেব্র"য়ারি কামাল নির্বাচনী প্রচারণায় ড. মহীউদ্দীন খান আলমগীরের পক্ষে দেয়াল লিখনের সময় মিলনের নির্দেশে তার লোকজন কামালের উপর হামলা চালায়। তারা কামালকে মারধর, তার বাড়িতে ভাংচুর ও চাঁদা দাবী করে। মিলনের আইনজীবী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ষড়যন্ত্রমূলকভাবে মিলনকে হেয় করতে এই মামলা দেওয়া হয়েছে। মিলনের বিরুদ্ধে চাঁদপুরের বিভিন্ন থানা ও আদালতে মোট ১৫টি মামলা হয়েছে। এর মধ্যে মিলন ১৩টি মামলায় জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১৪২৭ ঘ.