২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত শিবিরের ২৫ জন গ্রেপ্তার

রাজধানীর পল্টনে বুধবার ভোরে জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামি ছাত্র শিবিরের ২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 06:28 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্টনে বুধবার ভোরে জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামি ছাত্র শিবিরের ২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পল্টন থানার ওসি শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পল্টনে জামায়াতের ঢাকা মহানগর কার্যালয়ের সামনে থেকে ভোর ৬টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ওসি বলেন, "অনুমতি ছাড়া মিছিল সমাবেশ করার চেষ্টা করার সময় পল্টন থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।" (বিস্তারিত আসছে) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১২২৫ ঘ.