ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির গণমিছিলকে যুদ্ধাপরাধীদের বিচার 'বানচালের ষড়যন্ত্র' বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
তিনি বলেন, "বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া গণমিছিল, হরতালের নামে দেশকে অস্থিতিশীল করতে চান। এর একটাই উদ্দেশ্য- যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা।"
বঙ্গবন্ধু এভিনিউয়ে সোমবার বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় মহিলা শ্রমিক লীগের আলোচনা সভায় হানিফ এ কথা বলেন।
নিত্যপণ্যের মূল্য কমানোসহ ১৩ দফা দাবি আদায়ে সোমবার পল্টন ময়দানে বিএনপি গণমিছিল করে।
খালেদা জিয়ার উদ্দেশে এই আওয়ামী লীগ নেতা প্রশ্ন রাখেন, "কী কারণে এই গণমিছিল? দেশে কী এমন ঘটনা ঘটেছে যে হরতাল করতে হবে?"
তৈরি পোশাক শিল্পের শ্রমিকদেও জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, দেশের কোনো সরকার প্রধানের মধ্যে এই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালিকপক্ষের সঙ্গে আলোচনা ও তাদের চাপ দিয়ে পোশাক শিল্প শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করেছেন।
ঐক্যবদ্ধ থেকে যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজদের বিচারে সহযোগিতার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে হানিফ বলেন, "যদি বাকি সাড়ে তিন বছর সরকারের কাজে কোনো বাধা সৃষ্টি করা না হয়, নির্বিঘে
bdnews24