ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় বিএনপি নেতা আলী আজগার লবিকে দেওয়া নিু আদালতের কারাদণ্ডের রায় বাতিল করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ লবির আপিল মঞ্জুর করে এই রায় দেন।
২০০৭ সালের ১০ অক্টোবর ঢাকার বিশেষ আদালত এ মামলায় লবিকে ১৩ বছরের কারাদণ্ড দেয়।
একই বছরের ২১ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) গুলশান থানায় তার বিরুদ্ধে এ মামলা দায়ের করে।
মামলায় লবির বিরুদ্ধে ২৪ কোটি ৯৭ লাখ ৫৩ হাজার ১৪৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
লবির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/১৯৩২ ঘ.
bdnews24