২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিএনপির বিক্ষোভ-সমাবেশ নির্লজ্জ, প্রতারণামূলক'

রাজধানীর মুক্তাঙ্গনে বিএনপি'র বৃহস্পতিবারের বিক্ষোভ-সমাবেশকে 'নির্লজ্জ, প্রতারণামূলক' রাজনৈতিক কর্মসূচি বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2010, 03:01 PM

Updated : 25 Aug 2022, 05:32 PM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মুক্তাঙ্গনে বিএনপি'র বৃহস্পতিবারের বিক্ষোভ-সমাবেশকে 'নির্লজ্জ, প্রতারণামূলক' রাজনৈতিক কর্মসূচি বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। বুধবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। হানিফ বলেন, "লজ্জা-শরমের বালাই থাকলে বিএনপি এমন কর্মসূচি দিত না।" বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং বিএনপি মহাসচিবসহ দলের নেতাদের বিরুদ্ধে দায়ের 'মিথ্যা মামলার' প্রতিবাদে বৃহস্পতিবার মুক্তাঙ্গনে বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি দেয় বিএনপি। গত ১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রীর উদ্দেশে বলেছিলেন, "আর দুর্নীতি করবেন না, নাকে খত দিয়ে অঙ্গীকার করুন।" হানিফ বলেন, সংবিধান ও মৌলিক মানবাধিকার লঙ্ঘন, স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের আশ্রয় ও প্রশ্রয়দান, সা