২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলালকে বাধা না দেওয়ার নির্দেশ

যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আগামী তিন মাস বিদেশ যাতায়াতে বাধা না দেওয়ার জন্য সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 07:29 AM

Updated : 25 Aug 2022, 05:26 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আগামী তিন মাস বিদেশ যাতায়াতে বাধা না দেওয়ার জন্য সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি আলালকে বিদেশ যেতে বাধা দান কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানানোর জন্য সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি রুলনিশি জারি করা হয়েছে। সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের বেঞ্চ আলালের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। তার পক্ষে রিট আবেদনটি পরিচালনা করেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন। আদালতের আদেশের পর জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত মে মাসে মোয়াজ্জেম হোসেন আলাল লন্ডনে যাওয়ার সময় হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বাধা দেওয়া হয়। তার স্ত্রী লন্ডনে থাকেন।" জয়নাল আবেদীন বলেন, "আলালকে তিন মাস বিদেশ যেতে ও ফিরে আসতে বাধা না দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।" সরকার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কেএমএস/১৩২৬ ঘ.