২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সর্বোচ্চ ফোরাম কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2010, 12:51 PM

Updated : 25 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সর্বোচ্চ ফোরাম কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়েছে। বিকেল ৫টা ১০মিনিটে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে শুরু হওয়া এ বৈঠকে কার্যনির্বাহী সংসদের ৭৩ জন সদস্য উপস্থিত রয়েছেন বলে জানিয়েছেন দলের উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস। এছাড়া দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ সভাপতিমণ্ডলীর সদস্য, বিভিন্ন সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক বৈঠকে উপস্থিত আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/১৮৪৫ ঘ.