২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়ত-শিবিরের ৪ নেতাকর্মীর রিমান্ড

পুলিশের ওপর হামলার দুটি মামলায় সিলেটে জামায়াত ও ছাত্রশিবিরের চার নেতাকর্মীকে একদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 04:20 PM

Updated : 25 Aug 2022, 01:48 PM

সিলেট, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুলিশের ওপর হামলার দুটি মামলায় সিলেটে জামায়াত ও ছাত্রশিবিরের চার নেতাকর্মীকে একদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছে আদালত। মঙ্গলবার এদের মুখ্য বিচার বিভাগীয় হাকিম হাজির করে পাঁচদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি চায় পুলিশ। শুনানি শেষে হাকিম মো. আমির উদ্দিন একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। মামলার তদন্ত কর্মকর্তা সিলেট কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) বাদল রায় জানান, গত ৩০ জুন মদিনা মার্কেটে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের গাড়ির ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরদিন কোর্ট পয়েন্টে পুলিশের ওপর হামলা চালায়। এ দুটি ঘটনায় দুটি মামলা হয়েছে। এ দুই মামলায় শিবিরের সিলেট মদন মোহন কলেজ শাখার সেক্রেটারি আশরাফুল মজিদ, জামায়াত কর্মী আশরাফুজ্জামান, আবদুস শহিদ, মাহমুদুল হক ও আবদুর রবকে জিজ্ঞাসাবাদের অনুমতি পাওয়া গেছে। বুধবার এদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা এসআই বাদল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৮ ঘ.