নওগাঁ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাশকতার পরিকল্পনার অভিযোগে নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে শহরের দয়ালের মোড়ে অবস্থিত আল আমিন নামের ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়। তারা সবাই নওগাঁ কলেজের ছাত্র এবং শিবিরের জেলা শাখার সদস্য বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন- জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের আব্দুর রহিম (২২), সাপাহার উপজেলার জবই গ্রামের হাবিবুর রহমান হাবিব (২৩) ও পত
bdnews24