২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি: হালনাগাদ জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু ৯ জুলাই

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ৯০টি ওয়ার্ডে হালনাগাদ ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম আগামী ৯ জুলাই শুরু হয়ে ১৮ জুলাই পর্যন্ত চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2010, 05:51 AM

Updated : 25 Aug 2022, 01:26 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ৯০টি ওয়ার্ডে হালনাগাদ ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম আগামী ৯ জুলাই শুরু হয়ে ১৮ জুলাই পর্যন্ত চলবে। নির্বাচন কমিশন (ইসি) এ সময়ের মধ্যে মহানগরীর পাঁচটি কেন্দ্র থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৬ টার মধ্যে হালনাগাদ ভোটারদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহের অনুরোধ জানিয়েছে। মঙ্গলবার ইসি সচিবালয়ের উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। ২০০৭ সালে দেশে প্রথম ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। তারপর ডিসিসি এলাকায় নতুন করে যারা (১৮ বছর বয়সী) ভোটার হয়েছেন তাদের এবং আগের তালিকায় বাদপড়াদের অন্তর্ভুক্ত করে হালনাগাদ এ তালিকা করা হয়েছে। ডিসিসির বর্তমান প্রায় ৩৭ লাখ ভোটারের মধ্যে দুই লাখেরও বেশি ভোটার হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত। তবে তারা এখনো জাতীয় পরিচয়পত্র পাননি। ভোটার নিবন্ধিত হওয়ার সময় একটি 'প্রাপ্তি স্বীকারপত্র' দেওয়া হয় তাদেরকে। মিহির সারওয়ার জানান, প্রাপ্তি স্বীকারপত্রের রশিদ নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে যোগাযোগ করলে পরিচয়পত্র দেওয়া হবে। রশিদটি হারিয়ে গেলে থানায় সাধারণ ডায়েরি করে প্রয়োজনীয় কাগজ নিয়ে কেন্দ্রে যোগাযোগের জন্য তিনি অনুরোধ করেন। মহানগরীর যে পাঁচটি স্থান থেকে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে সেগুলো হচ্ছে