২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় মহিউদ্দিন খান আলমগীরের অব্যাহতি

দুর্নীতির মামলায় আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীরের সাজা বাতিলের হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 08:07 AM

Updated : 25 Aug 2022, 01:18 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীরের সাজা বাতিলের হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ হাইকোর্টেরে রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল খারিজ করে দেয়। রায়ের পর আলমগীরের কৌঁসুলি ব্যারিস্টার রফিক উল হক সাংবাদিকদের বলেন, "আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখেছে। এর ফলে তিনি এ মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।" গত বছর ১৩ জুলাই হাইকোর্ট আলমগীরকে ১৩ বছর সাজার নিু আদালতের রায় বাতিল করে দেয়। ২০০৭ সালের ২৬ জুলাই ঢাকার বিশেষ আদালত- ৩ এক রায়ে আলমগীরকে ১৩ বছর কারাদণ্ড দেয়। একইসঙ্গে ১০ লাখ টাকা জারিমানা করে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ৬ মার্চ দুদক তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। দুদকের পক্ষে রোববার আপিল বিভাগে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৩৫৮ ঘ.