২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতাদের মুক্তি দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

কারাবন্দি আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবিতে ৫দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2010, 12:39 PM

Updated : 25 Aug 2022, 01:14 PM

ঢাকা, জুলাই ০৩ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবিতে ৫দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। রোববার দুপুরে রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে আছে- ৪ ও ৫ জুলাই বিক্ষোভ সমাবেশ, ৭ জুলাই মানববন্ধন, ৯ ও ১০ জুলাই নফল নামাজ আদায়। সারাদেশে এই কর্মসূচি পালন করবে জামায়াত। ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহার সারাদেশে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলা দেওয়ার সরকারি কর্মকান্ডের কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে অভিযোগ করেন, কারাবন্দি আমিরসহ তিন নেতার ওপর জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন চালানো হচ্ছে। নিজামীসহ নেতাদের মুক্তির দাবিতে জামায়াত গত ৩০ জুন ও ১ জুলাই দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে। শুক্রবার সারাদেশে মসজিদে মসজিদে জুমার নামাজের পর দোয়া মাহফিল কর্মসূচিও পালন করে। গত ২৯ জুন নিজামী, মুজাহিদ ও সাঈদীকে পুলিশ গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৮৩০ ঘ.