২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

সম্মেলনের একদিন আগে বৃহস্পতিবার বগুড়া জেলা ছাত্রলীগের কমিট বিলুপ্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2010, 04:59 PM

Updated : 25 Aug 2022, 01:06 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সম্মেলনের একদিন আগে বৃহস্পতিবার বগুড়া জেলা ছাত্রলীগের কমিট বিলুপ্ত করা হয়েছে। সরকার সমর্থক সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ এই সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামীকাল শুক্রবার অনুষ্ঠেয় বগুড়া জেলা ছাত্রলীগের সম্মেলনও স্থগিত করা হয়েছে। বগুড়া প্রতিনিধি জানান, জেলা ছাত্রলীগ দীর্ঘ ছয় বছর পর সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে রেখেছিলো। শহরের আমিনুল ইসলাম দুলাল অডিটোরিয়ামে সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও আওয়ামী লীগের কয়েকজন নেতা অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো। সম্মেলন ঘিরে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্র"পের মধ্যে উত্তেজনাও চলছিলো। এ ব্যাপারে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি চেয়েছিলাম সম্মেলনের মধ্য দিয়ে নতুন করে কমিটি হোক। কিন্তু সাধারণ সম্পাদক তা চায় না।" সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনির সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি। জেলা ছাত্রলীগ কয়েকজন নেতা জানান, ২০০৪ সালে সম্মেলনের মাধ্যমে শুভাশীষ পোদ্দার লিটন সভাপতি ও সুলতান মাহমুদ খান রনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ছয়বছর পর কিছুদিন আগে কেন্দ্রীয় কমিটি ১০১ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন করেছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫৭ ঘ.