২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে সব আছে, চট্টগ্রাম নেই: বাদল

বাজেটে চট্টগ্রাম উপেক্ষিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মহাজোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সাংসদ মাইনুদ্দিন খান বাদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 06:32 PM

Updated : 25 Aug 2022, 12:52 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজেটে চট্টগ্রাম উপেক্ষিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মহাজোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সাংসদ মাইনুদ্দিন খান বাদল। জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় বাদল বলেন, "এ বাজেটে সব কিছু আছে। নাই শুধু চট্টগ্রাম। চট্টগ্রামের উন্নয়ন বাংলাদেশের উন্নয়নের পূর্বশর্ত।" তিনি বলেন, "গভীর সমুদ্র বন্দরের কথা বলা হয়েছে। আমরা কি লাফ দিয়ে সেখানে যাবো? রেল লাইন করা হচ্ছে না। কোনো পরিকল্পনা নেই।" ঢাকা-২০ আসনের সাংসদ বেনজির আহমেদ গাড়ীর ওপর থেকে প্রস্তাবিত কর প্রত্যাহারের আহবান জানান। প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় আরো অংশ নেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, ইমাজউদ্দিন প্রামাণিক, মনোয়ার হোসেন চৌধুরী, ছায়েদুল হক, আতিউর রহমান আতিক, সুবিদ আলী ভুইয়া, শামসুল হক চৌধুরী, এম এ মান্নান, আবদুল্লাহ আল কায়সার, খান টিপু সুলতান, হায়াতার রহমান খান, এস এম আব্দুল মান্নান, তাজুল ইসলাম, এমরান আহম্মেদ, খন্দকার আব্দুল বাতেন, মতিউর রহমান, রঞ্জিত কুমার রায়, আনোয়ার হোসেন, সালমা ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২৩৫৫ ঘ.