২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি বৈঠকে বসেছে বিএনপি

সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন শেষে জরুরি বৈঠকে বসেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 03:25 PM

Updated : 25 Aug 2022, 12:52 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন শেষে জরুরি বৈঠকে বসেছে প্রধান বিরোধী দল বিএনপি। রাত ৯টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে । খালেদা জিয়ার সভাপতিত্বে এতে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, সারোয়ারি রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান উপস্থিত রয়েছেন। এছাড়া বিএনপি চেয়ারপারসনের বিশেষ আমন্ত্রণে দলের সহসভাপতি সাদেক হোসেন খোকা ও সিনিয়র যগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে যোগ দেন। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''হরতাল চলার সময় সংঘঠিত ঘটনাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দলের চেয়ারপারসন এই জরুরি বৈঠক ডেকেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১২১ ঘ.