২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ্যানির গ্রেপ্তার সংসদকে জানালেন ডেপুটি স্পিকার

হরতালের সময় বিএনপি'র সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তারের কথা জাতীয় সংসদকে অবহিত করেছেন ডেপুটি স্পিকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 03:20 PM

Updated : 25 Aug 2022, 12:52 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের সময় বিএনপি'র সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তারের কথা জাতীয় সংসদকে অবহিত করেছেন ডেপুটি স্পিকার। সংসদের রোববারের অধিবেশন চলাকালে রাত সাড়ে আটটার দিকে লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ এ্যানিকে গ্রেপ্তারের কথা জানান ডেপুটি স্পিকার শওকত আলী। প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা চলার সময় তিনি বলেন, "আমি এই মাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি চিঠি পেয়েছি। চিঠি অনুযায়ী সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে বেলা সাড়ে ১২টার দিকে জননিরাপত্তা বিঘি