ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নির্বাচনের ফলাফল 'দেশবিরোধী' চুক্তির বিরুদ্ধে জনগণের হুঁশিয়ারি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার।
মঙ্গলবার এক আলোচনা সভায় এ মন্তব্য করে সিসিসি নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্বের কারণ তদন্তেরও দাবি জানান তিনি।
এমকে আনোয়ার বলেন, ''ভারতকে ট্রানজিট ও বন্দর ব্যবহারের সুযোগ দিতে সরকার দেশবিরোধী চুক্তি করেছে। চট্টগ্রামের জনগণ ভোটের মাধ্যমে এ চুক্তি বাস্তবায়নের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে। তাই সরকারকে বলব- ওই চুক্তি বাস্তবায়নের পথ থেকে সরে আসুন। দেশের মানুষ ওই চুক্তি মানে না। ''
জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক পলাশী দিবসের ২৫৩ তম বার্ষিকী উপলক্ষে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এই আলোচনা সভার আয়োজন করে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, "আমরা চাই নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করুক। তাই প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আমাদের দাবি- চট্টগ্রাম নির্বাচনের ফল প্রকাশে কেনো বিলম্ব হলো তা খতিয়ে দেখুন।"
তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ নির্বাচনের পর ফল প্রকাশে বিলম্বের কারণে জনগণের মধ্যে 'গুঞ্জন' রয়েছে যে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের ওপর ফল পাল্টানোর 'চাপ' ছিলো। তাই তদন্ত প্রয়োজন।
১৭ জুন সিসিসি নির্বাচনে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুর আলমের কাছে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী ৯৫ হাজারের বেশি ভোটে পরাজিত হন।
এমকে আনোয়ার দেশের বর্তমান পরিস্থিতিকে 'সংকটময়' আখ্যায়িত করে বলেন, দেশে কোনো কিছুই ঠিকভাবে চলছে না। বিচার বিভাগের ওপর সরকারের পূর্ণ হস্তক্ষেপ চলছে। জনপ্রশাসনকে নির্লজ্জভাবে দলীয়করণ করা হয়েছে। বিনিয়োগ নেই। সব কিছুই থমকে আছে।
বিশ্বব্যাংকের সা
bdnews24