২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষার যথাযথ প্রয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী

বাংলা ভাষার যথাযথ ব্যবহার ও প্রয়োগ নিশ্চিত করার জন্য সব বেসরকারি বেতার ও টিভি চ্যানেল কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2010, 11:11 AM

Updated : 25 Aug 2022, 12:27 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা ভাষার যথাযথ ব্যবহার ও প্রয়োগ নিশ্চিত করার জন্য সব বেসরকারি বেতার ও টিভি চ্যানেল কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছে সরকার। জাতীয় সংসদের শনিবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এ কথা জানিয়েছেন। তথ্যমন্ত্রী বলেন, "মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখতে বেসরকারি মালিকানাধীন এফ.এম বেতারকেন্দ্র এবং টেলিভিশন চ্যানেলগুলোতে বাংলা ভাষার যথাযথ ব্যবহার ও প্রয়োগ নিশ্চিত করার জন্য গত ২ ফেব্র"য়ারি বেতার ও টেলিভিশন মালিক এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশন সমন্বয়ে তথ্য মন্ত্রনালয়ের সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলা ভাষার যথাযথ ব্যবহার ও প্রয়োগ নিশ্চিত করার জন্য সব বেসরকারি বেতার ও টিভি চ্যানেল কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছে সরকার।" পঞ্চড়গ-২ আসনের সাংসদ নূরুল ইসলাম নাহিদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বিটিভিকে আরো মানসম্পন্ন করার লক্ষ্যে পৃথক একটি তথ্য ও সংবাদভিত্তিক চ্যানেল চালু করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নাই। তিনি আরো জানান, জাতীয় সংসদের জন্য হাউজে পাসকৃত টিভি চ্যানেলটির স