২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হাতাহাতি

আধিপত্য বিস্তার নিয়ে বন্দরনগরীর ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 06:08 AM

Updated : 25 Aug 2022, 12:21 PM

চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে বন্দরনগরীর ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর সকাল সাড়ে ৮টার দিকে নগরীর মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অদূরে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী জহরলাল হাজারীর সমর্থদের ওপর হামলা চালায় একইদলের প্রার্থী আশীষ ভট্টচার্য্যরে সমর্থকরা। এরপর সকাল ১০টার দিকে আন্দরকিল্লা এমইএস স্কুল কেন্দ্রের অদূরে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে জহরলাল হাজারীর দুই সমর্থক আহত হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আধিপত্য বিস্তার করতে আশীষ ভট্টাচার্য্যরে লোকজন উভয়স্থানে হামলা চালায়। আহত দুই কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আশীষ ভট্টাচার্য্য। এ বিষয়ে সিএমপি'র কোতোয়ালী জোনের সহকারী কমিশনার কাজী হেলাল উদ্দিন বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে জানান, সকালে মুসলিম হাইস্কুলের অদূরে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। উভয়প্রার্থীকে ডেকে মিলিয়ে দেওয়া হয়েছে। সকাল সোয়া ১১টা পর্যন্ত ৬০টির বেশি কেন্দ্র পরিদর্শন করেছেন জানিয়ে তিনি বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএইচসি/এজে/১১৪৫ ঘ.