২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১১৩ মিলিয়ন ডলার ঋণ শোধ হয়েছে: অর্থমন্ত্রী

সরকার এক হাজার ১১৩ দশমিক ১৩ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 12:52 PM

Updated : 25 Aug 2022, 12:13 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার এক হাজার ১১৩ দশমিক ১৩ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। এরমধ্যে আসল ৮৬৫ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার এবং ২৪৭ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলার সুদ বাবদ দেওয়া হয়েছে। জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত একথা জানান। চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর এক প্রশ্নের জবাবে অর্থ মন্ত্রী জানান, ২০০৯ সালের পহেলা জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত উন্নয়ন সহযোগী ও বিভিন্ন দেশকে এই টাকা পরিশোধ করা হয়েছে। এরমধ্যে, এডিবিকে সর্বমোট ৩৭৬ দশমিক ৬২ মিলিয়ন মার্কিন ডলার, ইইসিকে দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার, ডেনমার্ককে এক দশমিক ৪৮ মিলিয়ন মার্কিন ডলার, বেলজিয়ামকে ২ দশমিক ৮৬ মিলিয়ন মার্কিন ডলার, আইডিএকে চারশ ১১ দশমিক ৪৬ মিলিয়ন মার্কিন ডলার, আইডিবিকে ৬ দশমিক ৩৬ মিলিয়ন মার্কিন ডলার, ইফাদকে ১৩ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলার, ভারতকে ৭ দশমিক ৪১ মিলিয়ন মার্কিন ডলার, ইরানকে দশমিক ৪৯ মার্কিন ডলার, জাপানকে একশ ৬৪ দশমিক ১১ মিলিনয় মার্কিন ডলার, কুয়েতকে ২৩ দশমিক ৭৯ মিলিয়ন মার্কিন ডলার, নরওয়েকে দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার, ওপেককে ১০ দশমিক ৯৭ মিলিয়ন মার্কিন ডলার, স্পেনকে ৩ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার, ফ্রান্সকে ৬ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার, সৌদি আরবকে ৩ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলার, সুইডেনকে ২ দশমিক ২৬ মিলিয়ন মার্কিন ডলার, সুইজারল্যান্ডকে দশমিক ২৭ মিলিয়ন মার্কিন ডলার, দক্ষিণ কোরিয়াকে ৫ দশমিক ১৮ মিলিয়ন মার্কিন ডলার, যুক্তরাজ্যকে ৬ মিলিয়ন মার্কিন ডলার, আবুধাবিকে ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার, চীনকে ১৮ দশমিক ০৭ মিলিয়ন মার্কিন ডলার এবং আমেরিকাকে ৪৮ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। কুমিল্লা-৮ আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরীর আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০০৯-১০ অর্থ বছরের ৩১ মে পর্যন্ত কৃষি ব্যাংক চার হাজার পাঁচ দশমিক ২৯ কোটি টাকা কৃষি ঋণ বিতরণ করেছে। এরমধ্যে আগের বকেয়াসহ চার হাজার ৩৪৭ কোটি টাকা আদায় করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৮৪৩ ঘ.