যশোর, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আধিপত্য বিস্তার নিয়ে যশোরের শার্শা উপজেলার পুটখালি স্কুল মাঠে দুর্বৃত্তদের হামলায় এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।
নিহত নজরুল ইসলাম বাবু (৪৩) উপজেলার যুবলীগের সদস্য। তিনি পুটখালী গ্রামের মোতালেব সরদারের ছেলে।
বেনাপোল বন্দর থানার ওসি আবু বক্কার সিদ্দিকী জানান, রাত ৯টার দিকে বাবু পুটখালি স্কুল মাঠে ক্লাবের সামনে বসে চা পান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় এবং গুলি করে।
সেখান থেকে উদ্ধার করে যশোর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24