২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার কারামুক্তি দিবস শুক্রবার

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার কারামুক্তি দিবস শুক্রবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2010, 05:30 AM

Updated : 25 Aug 2022, 12:02 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার কারামুক্তি দিবস শুক্রবার। বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের এই দিনে মুক্তি পান তিনি। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাবে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদ। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে। ২০০৭ সালের ১১ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। ছয়মাস পর ১৬ জুলাই ভোরে শেখ হাসিনাকে ধানমণ্ডির সুধা সদন থেকে আটক করা হয়। এরপর তাকে বন্দি রাখা হয় জাতীয় সংসদ ভবন সংলগ্ন বিশেষ কারাগারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/১১১৮ ঘ.