২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ আমলেই উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধাপরাধীদের বিচার: আশরাফ

বর্তমান সরকারের মেয়াদেই উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধাপরাধীর বিচার শেষ হবে বলে মনে করছেন স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 08:35 AM

Updated : 25 Aug 2022, 11:55 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম)- বর্তমান সরকারের মেয়াদেই উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধাপরাধীর বিচার শেষ হবে বলে মনে করছেন স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বুধবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলেই বিচার কাজ শুরু হবে। এই সরকারের সময়ের আগেই উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধারপাধীর বিচার শেষ হবে। এটা আমার দৃঢ় বিশ্বাস।" একাত্তরে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গত ২৫ মার্চ ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেল গঠন করেছে। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া গত সোমবার সংসদের বাইরে যে 'বাজেট প্রস্তাবনা' উপস্থাপন করেন তার জবাব দিতে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় প্রধানের ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে আওয়ামী লীড়ের সাধারণ সম্পাদক বলেন, "বিরোধী নেত্রী অতীত থেকে কিছুই শিক্ষা নেননি। ক্ষমতার উদগ্র মোহ তাকে অন্ধ করে ফেলেছে।" "অবশ্য স