২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় আল্লাহর দলের ২ সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2010, 05:38 PM

Updated : 25 Aug 2022, 11:15 AM

গাইবান্ধা, মে ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা পুলিশ। জেলার সাদুল্লাপুর উপজেলার কিশামত বাগচী গ্রাম থেকে বুধবার রাতে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। এ সময় তাদের হামলায় দুজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ওই গ্রামের দুই ভাই মোকছেদুল হাসান ওরফে মকুল মণ্ডল (৪৩) ও মো. হজরত আলী (২৬)। সাদুল্লাপুর থানার ওসি হাসান ইনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মকুলের বাড়িতে আল্লাহর দলের ১৫/১৬ জন সদস্য গোপন বৈঠক করার সময় এলাকাবাসী তাদের ঘিরে ফেলে। টের পেয়ে তারা গ্রামবাসীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে পাশের হিয়ালী গ্রামের মোসলেম উদ্দিন (৫৪) ও তার ছেলে টিটু (২৬) আহত হন। তাদের সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসি জানান, অন্যরা পালিয়ে গেলেও মকুলের বাড়ি ঘিরে রাখে গস্খামবাসীরা। পরে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২৩৩৬ ঘ.