২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মেয়র নির্বাচনই ঠিক করবে বিএনপি কোন পথে যাবে'

চট্টগ্রাম সিটি মেয়র নির্বাচনই সারাদেশে বিএনপি'র পরবর্তী রাজনৈতিক কৌশল নির্ধারণ করবে বলে মনে করছেন দলটির শীর্ষ এক নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2010, 02:16 PM

Updated : 25 Aug 2022, 11:15 AM

চট্টগ্রাম, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র পরবর্তী রাজনৈতিক কৌশল চট্টগ্রাম সিটি মেয়র নির্বাচনের ফলের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রতিনিধিদের এক সভায় তিনি বলেন, "বাংলাদেশে বিএনপির রাজনীতি কোন পথে যাবে তা এই মেয়র নির্বাচনের ফলের ওপর নির্ভর করবে।" সিটি মেয়র নির্বাচন বিএনপির জন্য কোনো সাধারণ নির্বাচন নয় বলে উল্লেখ করেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু। তিনি বলেন, "আন্দোলনের অংশ হিসেবে বিএনপি এ নির্বাচনে এসেছে। আন্দোলনের মাধ্যমেই এ নির্বাচন শেষ করা হবে।" চট্টগ্রামের মেয়র নির্বাচন শুধু চট্টগ্রাম বিএনপির রাজনীতির বিষয় নয় বলেও মন্তব্য করেন আমীর খসরু। নির্বাচন কমিশন বিএনপি'র বন্ধু নয় দাবি করে তিনি বলেন, "তারা বিএনপিকে ধবংস করার চক্রান্তে জড়িত।" নির্বাচনে সব নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মহানগর বিএনপির সভাপতি অভিযোগ করেন, আওয়ামী লীগ মতার অপব্যবহার করছে। নির্বাচনে জিততে তারা আইনশৃঙ্খলা রাকারী বাহিনীকে অপব্যবহার করে ভোট বাক্স নিয়ে খেলা করতে পারে। নির্বাচনে এজেন্টদের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে আমীর খসরু বলেন, "নির্বাচনী এজেন্টদের মতাসীন দল হুমকি দিতে পারে। তাই জীবন দিয়ে হলেও দলের জন্য কাজ করার মতো এজেন্ট দিতে হবে।" সভায় অন্যাদের মধ্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাবেক চীফ হুইপ ওয়াহিদুল আলম, বিএনপি নেতা আবু সুফিয়ানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/পিডি/২০০৭ ঘ.