২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দিনের ব্যয় মঞ্জুর ৫ গুণ

নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলমের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি ব্যয় করবেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী। তবে মহিউদ্দিনের চেয়ে মঞ্জুর সম্পদের পরিমাণ ৪০ গুণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2010, 07:10 AM

Updated : 25 Aug 2022, 11:12 AM

মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলমের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি ব্যয় করবেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী। তবে মহিউদ্দিনের চেয়ে মঞ্জুর সম্পদের পরিমাণ ৪০ গুণ। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় মেয়র প্রার্থী মহিউদ্দিন তার নির্বাচনী ব্যয় ধরছেন সাড়ে ২৯ লাখ টাকা। অন্যদিকে মঞ্জু এ অঙ্ক ঠিক করেছেন ছয় লাখ টাকা। জনসংখ্যার ভিত্তিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে একজন মেয়র প্রার্থী সর্বোচ্চ ৩০ লাখ টাকা ব্যয় করতে পারবেন। চট্টগ্রামে ভোটার সংখ্যা প্রায় ১৭ লাখ। আগামী ১৭ জুন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে। তবে হলফনামায় দেখানো সম্ভাব্য ব্যয়ের বেশি খরচ করলে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। তবে তা নির্ধারিত ব্যয়সীমার চেয়ে বেশি হতে পারবে না। সাখাওয়াত মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রার্থীদের নির্বাচনী ব্যয় নির্বাচন কমিশন কর্মকর্তারা পর্যবেক্ষণ করছে। নির্বাচনের পর ব্যয়ের হিসাব প্রার্থীদের পুঙ্খনাপুঙ্খভাবে দিতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলরদের নির্বাচনী ব্যয়সীমা ভোটার সংখ্যার ভিত্তিতে ১ লাখ থেকে সর্বোচ্চ ছয় লাখ টাকা পর্যন্ত। হলফনামার তথ্য অনুযায়ী, মঞ্জুর তার ব্যক্তিগত তহবিল থেকে অর্থ ব্যয় করবেন। অন্যদিকে মহিউদ্দিনের ব্যয়ের উৎস হচ্ছে মেয়র হিসেবে তার সম্মানী ভাতা, গৃহ সম্পত্তি এবং বিবিধ খাত থেকে আয়। মঞ্জু লিফলেট ছাপাতে ব্যয় ধরেছেন ৮০ হাজার টাকা। বিবিধ খাতে তিনি করবেন ১০ হাজার টাকা। অন্যদিকে মহিউদ্দিন বিবিধ খাতে ব্যয় উল্লেখ করেছেন সর্বোচ্চ ৭ লাখ ১৭ হাজার ৫৮৭ টাকা। মঞ্জু স্থাবর-অস্থাবর মিলিয়ে ২১ কোটি ৯২ লাখ টাকার সম্পদের কথা উল্লেখ করেছেন। তার স্ত্রী হোসনে আরার সম্পদের পরিমাণ ৩ কোটি ১৬ লাখ টাকার। অন্যদিকে হলফনামা অনুযায়ী, মহিউদ্দিনের সম্পদের মূল্যমান ৫৫ লাখ ৮১ হাজার ৪০০ টাকা, স্ত্রী হাসিনা মহিউদ্দিনের রয়েছে ৩৫ লাখ টাকার সম্পদ। নাগরিক কমিটির প্রার্থী মহিউদ্দিনের বিরুদ্ধে ১৪টি মামলা বিচারাধীন বলে তিনি জানিয়েছেন। এরমধ্যে চারটি দুর্নীতির মামলা হয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে। বাকি ১০টি হয় বিএনপি এবং বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে। চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মঞ্জুর বিরুদ্ধে কোনো মামলা নেই বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন। মেয়র পদে মনোনয়নপত্র জমাদানকারী ১৮ জনের মধ্যে মহিউদ্দিন ছাড়া শুধু কামাল উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। কামালের মনোনয়নপত্র অবশ্য প্রাথমিকভাবে বাতিল হয়েছে। মহিউদ্দিন তার শিক্ষাগত যোগ্যতা