২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগকে 'টেন্ডারলীগ' করেছে ছাত্রলীগ-যুবলীগ: মওদুদ

ছাত্রলীগ ও যুবলীগ ক্ষমতাসীন আওয়ামী লীগকে 'টেন্ডারলীগে' পরিণত করেছে বলে মন্তব্য করেছেন মওদুদ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 03:22 PM

Updated : 25 Aug 2022, 10:56 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ ও যুবলীগ ক্ষমতাসীন আওয়ামী লীগকে 'টেন্ডারলীগে' পরিণত করেছে বলে মন্তব্য করেছেন মওদুদ আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য সোমবার তার ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। মওদুদ তার শুভেচ্ছা বক্তব্যে সবার দোয়া চান। রাজনৈতিক জীবনে সফলতার পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি নিজে ভুল করেছেন বলেও মন্তব্য করেন। তবে তার সফলতার তালিকাই দীর্ঘ বলে মনে করেন তিনি। রোববার গাজীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সমালোচনা করে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, "দেশের নানা সমস্যা ও সরকারের ব্যর্থতা প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধীর বিচারের কথা বলে এড়াতে চান