ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ মকবুল হোসেনকে আত্মসমর্পণের দিনেই জামিন দিয়েছে হাইকোর্ট।
রোববার বিকালে বিচারপতি মো. শামসুল হুদা ও আবু বকর সিদ্দিকীর বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করে।
নিু আদালতে আত্মসমপর্ণের দিন রোববারই হাইকোর্ট থেকে জামিন পেলেন মকবুল।
২০০৭ সালের ১৬ আগস্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আক্তার হোসেন মোহম্মদপুর থানায় মকবুল হোসেনের বিরুদ্ধে ওই দুর্নীতির মামলাটি দায়ের করেন।
পাঁচ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার ৮১০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ২ কোটি ৮৪ লাখ ৮৬ হাজার ৬৬১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি করা হয়।
৬ মে হাইকোর্টে হাজির হয়ে জামিন চাইলে বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর বেঞ্চ তাকে সাত দিনের মধ্যে নিু আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন মকবুল রোববার সকালে সশরীরে হাজির হয়ে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে আত
bdnews24