২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী সউলে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয়দিনের দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া সফরে সউল পৌঁছেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2010, 08:12 AM

Updated : 25 Aug 2022, 10:34 AM

সিউল, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয়দিনের দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া সফরে সউল পৌঁছেছেন। সরকারি বার্তা সংস্থা বাসস জানায়, রোববার সকাল সোয়া ৬টায় সউল বিমানবন্দর নামার পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান প্রটোকল কর্মকর্তা চো তায়ে-ইয়ং এবং মহাসচিব (ফার ইস্ট) চোই চোং মুন। পরে সফরসঙ্গীসহ শেখ হাসিনাকে হোটেল গ্র্যান্ড হায়াত হোটেলে নিয়ে যাওয়া হয়। সউলে তিন দিন থাকবেন তিনি। শনিবার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর সউলের পথে রওনা হন প্রধানমন্ত্রী। পথে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৬ ঘণ্টা যাত্রাবিরতি দেন তিনি। ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতও সেখানে ছিলেন। প্রধানমন্ত্রী কোরিয়ায় জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) ৬৬তম অধিবেশনে যোগ দেবেন। এরপর কুয়ালালামপুরে ষষ্ঠ অর্থনৈতিক ফোরামের বৈঠকে অংশ নেবেন তিনি। সোমবার এসকাপ এর ৬৬তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন হাসিনা। পরদিন তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাক এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পাশাপাশি প্রেসিডেন্টের দেওয়া এক মধ্যাহ্ন ভোজসভায় যোগ দেবেন। ধারণা করা হচ্ছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে অবকাঠামো উন্নয়ন ও অথনৈতিক সহযোগিতা নিয়ে দুদেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। হাসিনা সউলে রোববার বাংলাদেশ কমিউনিটির এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন। প্রধানমন্ত্রীর সৌজন্যে কোরিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই) সোমবার এক মধ্যাহ্ন ভোজসভার আয়োজন করবে। সফরে শেখ হাসিনা হান নদীর ওপর নির্মিত সউল মেট্রোপলিটন সরকারের 'ঝুলন্ত প্রকল্প' পরিদর্শন করবেন। তিনি কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলিও পরিদর্শন করবেন এবং পররাষ্ট্র, বাণিজ্য ও পুনঃএকত্রীকরণ বিষয়ক কমিটির চেয়ারম্যান আয়োজিত নৈশভোজে যোগ দেবেন। মঙ্গলবার কোরিয়ার মেমোরিয়াল টাওয়ারের জাতীয় সমাধি ক্ষেত্রে পুষ্পস্তবক অর্পণ করবেন শেখ হাসিনা। সউল সফর শেষে মঙ্গলবার প্রধানমন্ত্রী মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে পরদিন ষষ্ঠ অর্থনৈতিক ফোরামের বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব বিন রাজাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। হাসিনা বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আয়োজিত মধ্যাহ্ন ও নৈশভোজে যোগ দেবেন। একই দিন ইসলামী অর্থনৈতিক ফোরামের চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরে শেখ হাসিনা মালয়েশীয় বিনিয়োগকারী ও মালয়েশিয়ায় বাংলাদেশের স