২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাম বাড়ানোর বিরোধী বিএনপি

বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনার বিরোধিতা করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2010, 09:04 AM

Updated : 26 Apr 2022, 01:03 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনার বিরোধিতা করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শুক্রবার নয়া পল্টনে বিএনপির ঢাকা মহানগর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি পরিকল্পনা 'অযৌক্তিক'। তিনি বলেন, ''সরবরাহ না বাড়িয়ে সরকার বিদ্যুতের দাম বাড়ানোর যে পরিকল্পনা করছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তারা মানুষকে বিদ্যুৎ দিতে পারে না। আবার বলছে বিদ্যুতের দাম বাড়াবে।'' নজরুল ইসলাম খান সরকারের এই সিদ্ধান্তকে 'মরার ওপর খাড়া ঘাঁ ' বলে মন্তব্য করে বলেন, ''মানুষ যখন বিদ্যুৎ সংকটে কষ্টে দিনযাপন করছে, তখন সরকার বিদ্যুতের দাম বাড়ানোর কথা বলে মানুষকে আরও কষ্ট দিচ্ছে।'' প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী এক সংবাদ ব্রিফিংয়ে আগামী দুই মাসের মধ্যে বিদ্যুতের দাম আরেক দফা বাড়ানোর পরিকল্পনার কথা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৪৫৭ ঘ.