২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভুঁইয়াকে দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি তদন্তকারী দল সোমবার সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ও বহিষ্কৃত বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াকে একটি মামলায় জিজ্ঞাসাবাদ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2010, 09:35 AM

Updated : 24 Aug 2022, 09:20 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি তদন্তকারী দল সোমবার সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ও বহিষ্কৃত বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াকে একটি মামলায় জিজ্ঞাসাবাদ করেছে। মান্নান ভুঁইয়ার গুলশানের বাসায় দুদকের সহকারী পরিচালক হারুনুর রশীদের নেতৃত্বে তিন তদন্তকারী এক ঘণ্টার বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেন। সকাল ১১টা থেকে ১২টা ১৫ পর্যন্ত এই জিজ্ঞাসাবাদ চলে। জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে সাবেক মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''একটি মামলার বিষয়ে তদন্ত কর্মকর্তারা জানতে এসেছেন। প্রকল্পটি যোগাযোগ মন্ত্রণালয়ের। আমি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্য ছিলাম। সেখানে যা কিছু সিদ্ধান্ত হয়, সর্বসম্মতিতে হয়ে থাকে। বিষয়গুলো তদন্ত কর্মকর্তাদের বলেছি।'' জিজ্ঞাসাবাদ শেষে হারুনুর রশীদ সাংবাদিকদের বলেন, "মান্নান ভুঁইয়া সাহেব অসুস্থ। তাই ভৈরব সেতুর মামলার বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে বাসায় এসেছি। যেহেতু এসব বিষয় গোপনীয়- এ নিয়ে কিছু বলা যাবে না।'' ভৈরব সেতু দুর্নীতি মামলায় ইতিমধ্যে দুদক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ জোট সরকারের ১০ মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে কমিশনে চিঠি দিয়েছে। অন্যরা হলেন