২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সন্দেহে ৪ নারী গ্রেপ্তার

জঙ্গি সন্দেহে চারজন নারীকে গ্রেপ্তার করেছে পাবনা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 10:37 AM

Updated : 24 Aug 2022, 09:18 PM

পাবনা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি সন্দেহে চারজন নারীকে গ্রেপ্তার করেছে পাবনা পুলিশ। তারা জিহাদি বই বিক্রি করছিলো বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ওসি সামিউল ইসলাম। ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা গ্রাম থেকে রোববার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- লক্ষ্মীকুণ্ডা গ্রামের জলি খাতুন (২৪) ও রহিমা খাতুন (২৫) এবংবখতিয়ারপুর গ্রামের সুবর্ণা খাতুন (২৫) ও শাহপুর গ্রামের রুমা খাতুন (২৩)। এরা সবাই গৃহিনী হলেও জঙ্গি সংগঠন হিযবুত তাওহীদের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে বলে পুলিশের সন্দেহ। ওসি সামিউল সাংবাদিকদের বলেন, তাদের কাছে বেশ কিছু জিহাদি বই পাওয়া গেছে। তারা হিযবুত তাওহীদের সদস্য বলে স্বীকার করেছে। হিযবুত তাওহীদ নিষিদ্ধ না হলেও সন্দেহভাজন জঙ্গি সংগঠন হিসেবে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬৩০ ঘ.