২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির শনিবারের কর্মসূচিতে পরিবর্তন

রাজশাহীতে বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশগামী দলীয় নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে দলের শনিবারের মিছিল-সমাবেশ কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2010, 06:04 PM

Updated : 24 Aug 2022, 09:13 PM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশগামী দলীয় নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে দলের শনিবারের মিছিল-সমাবেশ কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। শনিবারের পরিবর্তে রোববার সারাদেশে এ কর্মসূচি পালিত হবে । রাজধানী ঢাকার শনিবারের কর্মসূচিও পরিবর্তন করে রোববার পুনঃনির্ধারণ করা হয়। দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকায় শনিবারে কর্মসূচিটি রোববার হবে। সারাদেশের অন্য কর্মসূচি পূর্বঘোষণা অনুযায়ী যথারীতি ঠিক রয়েছে।" বুধবার রাজশাহীতে খালেদার সমাবেশে যাওয়ার পথে নাটোরে বিএনপি নেতা-কর্মীদের ওপর সরকার সমর্থকরা হামলা চালালে শতাধিক আহত হয় বলে বিএনপি নেতাদের অভিযোগ। ওই হামলায় নিহত হন বগুড়ার শেরপুরের গাড়িদহ ইউনিয়নের বিএনপি নেতা জাকির হোসেন। এর প্রতিবাদে রোববার বগুড়ায় হরতালের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি। নিহত জাকিরের স্মরণে বিএনপির উদ্যোগে শুক্রবার বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল হয়। এতে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২৩১ ঘ.