২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি সরকারের এজেন্ট: মওদুদ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সরকারের এজেন্ট হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2010, 01:27 PM

Updated : 24 Aug 2022, 09:00 PM

নোয়াখালী, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সরকারের এজেন্ট হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, "সিইসি এ টি এম শাসছুল হুদা নিরপেক্ষ নন। এ নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না।" শুক্রবার বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাসায় দলের কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। মওদুদ বলেন, "দেশে এখন একদলীয় শাসন চলছে। ভোলা-৩ আসন উপ-নির্বাচনে এটি আবার প্রমাণিত হলো।" ভোলা-৩ আসনের উপনির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ করে তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচন বাতিল করে দিতে পারতো। কমিশন তা না করে বিতর্কিত হয়েছে। নির্বাচন কমিশনকে সরকারের 'পদলেহী' ও 'তল্পীবাহক' আখ্যা দিয়ে মওদুদ বলেন, যদি তা না হতো তাহলে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন তাদেরই ঘোষণা অনুযায়ী এপ্রিল মাসে করা হতো। তিনি অভিযোগ করেন, সরকারের স্বৈরাচারী মনোভাব এবং নির্বাচন কমিশনের এ মেরুদণ্ডহীন ভূমিকার জন্যই দেশে গণতন্ত্র হুমকির মুখে। আগামী জাতীয় নির্বাচনে জনগণ এর সমুচিত জবাব দেবে বলে মওদুদ মনে করেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম, বসুরহাট পৌরসভার মেয়র কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৪ ঘ.