২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফরোজা আব্বাসের জামিন

বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে কর ফাঁকির দুটি মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2010, 11:20 AM

Updated : 24 Aug 2022, 08:59 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে কর ফাঁকির দুটি মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। আফরোজার আবেদনে বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়া ও বিচারপতি জেবিএম হাসানের বৃহস্পতিবার জামিনের এ আদেশ দেয়। দুই মামলায় আফরোজাকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছিলো বিচারিক আদালত। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালে এ দণ্ডাদেশ হয়। গত ১৮ এপ্রিল আফরোজা বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এরপর ২১ এপ্রিল এ মামলা দুটির সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি। আদালত আপিল দুটির শুনানির জন্য গ্রহণ করেন। আপিল দুইটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আফরোজাকে জামিন দেওয়া হয়েছে। আফরোজার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। তিনি সাংবাদিকদের বলেন, আফরোজা আব্বাসের কারামুক্তিতে আর কোনো বাধা নেই। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্ম দেব চক্রবর্তী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৭১৭ ঘ.