২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদ ইস্কান্দারের বিরুদ্ধে দুদকের মামলা

আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা সাঈদ ইস্কান্দারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 03:29 PM

Updated : 24 Aug 2022, 08:55 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা সাঈদ ইস্কান্দারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক বেনজীর আহমেদ বাদী হয়ে বুধবার বিকালে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন। সাঈদ ইস্কান্দার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপার্সন খালেদা জিয়ার ভাই। রমনা থানার উপপরিদর্শক রোজিনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাঈদ ইস্কান্দারের বিরুদ্ধে আয় বর্হিভূতভাবে ৪ কোটি ৭২ লাখ ৭৭ হাজার ছয়শ দুই টাকা সমমানের সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ১৯৯০ সালের জানুয়ারি থেকে ২০০৯ সালের ৮ এপ্রিলের মধ্যে নগদ অর্থে, আসবাবপত্র, বীমা ইত্যাদি মাধ্যমে ব্যবহৃত এই সম্পদ সাঈদ আয় বিবরণীতে গোপন করেছেন বলে জানান রোজিনা। সাঈদ ইস্কান্দারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের আরো কয়েকটি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিসি/পিডি/২১২৫ ঘ.