ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় নির্বাচনে কোনো ধরনের কারচুপি হলে সরকার পতনের আন্দোলন শুরুর হুমকি দিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
১৯৯৪ সালে মাগুরার উপনির্বাচনের পর আওয়ামী লীগের সরকারবিরোধী আন্দোলনের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, কারচুপি হলে বিএনপিও সে পথ ধরেই চলবে।
এদিকে ভোলায় বিএনপি প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি একদিন আগে জানালেও তা থেকে সরে এসেছেন। দেলোয়ারও বলেছেন, বিএনপি নির্বাচনে থাকছে।
অন্যদিকে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করে বলেছেন, ভোলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের ধরপাকড় চলছে।
এরপর নির্বাচন কমিশন (ইসি) এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, নির্বাচনী আইনশৃঙ্খলা রায় ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকলেও ইসির নির্দেশনা ছাড়া কোনো গ্রেপ্তার অভিযান যেন চালানো না হয়।
ইসির এ নির্দেশনা বিএনপির অভিযোগের সত্যতা প্রমাণ করে কিনা- প্রশ্ন করা হলে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, "ভোলায় ধরপাকড় চলছে- এমন কোনো তথ্য আমাদের কাছে নেই।"
"তবে যেহেতু অভিযোগ এসেছে এবং সংবাদ মাধ্যমেও এমন কথা বলা হচ্ছে, তাই এ ধরনের ঘটনা যেন না ঘটে সে জন্য আগাম সতর্কতা হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়েছে", বলেন তিনি।
ভোলা-৩ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণের দুদিন আগে বৃহস্পতিবার দেলোয়ার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, "বিএনপি নির্বাচনে আছে, থাকবে। সরকার এ নির্বাচনে ভোট কারচুপি করে সাজানো ফলাফল দেখালে তার পরিণতি শুভ হবে না।"
তবে ইসি নিরপেভাবে কাজ করছে না বলে অভিযোগ করেন তিনি।
দেলোয়ার বলেন, "ইসি সরকারের তল্পিবাহক হিসেবে কাজ করছে। তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগপ্রাপ্ত এ কমিশনই একটি নীল নকশার নির্বাচন করেছিলো ২৯ ডিসেম্বর (২০০৮)। এটা দেশের মানুষ ভুলে যায়নি।"
আগামী ২৪ এপ্রিল লালমোহন ও তজুমদ্দিন উপজেলা নিয়ে গঠিত ভোলা-৩ আসনে উপনির্বাচন হবে। বিএনপি সেখানে সেনা মোতায়েনের দাবি জানিয়ে এলেও তা প্রত্যাখ্যান করে ইসি।
এরপর থেকে বিরোধী দল ইসির কঠোর সমালোচনা করে আসছে। যদিও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শামসুল হুদা বুধবারও ভোলায় এক মতবিনিময় সভায় বলেছেন, সুষ্ঠু ও নিরপে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সব ধরনের পদপে নিয়েছে।
১৯৯৪ সালে বিএনপি মতায় থাকার সময় মাগুরার উপনির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এরপর তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন শুরু করে।
দেলোয়ার বলেন, "মাগুরা উপনির্বাচনকে ইস্যু করে সে সময়ে আওয়ামী লীগ আন্দোলন করেছিলো। আমরা স্পষ্টভাবে সরকারকে বলে দিতে চাই, ভোলার উপনির্র্বাচনে কারচুপি হলে আপনাদের শেখানো পথ ধরেই কী করা হবে- তা দেখতে পারবেন।"
নির্বাচন পেছাতে হাফিজের দাবির বিষয়ে তিনি বলেন, "আমাদের প্রার্থী সেখানে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আরো সাত দিন সময় বাড়াতে বলেছেন বলে আমার ধারণা। আমরা চাই একটি সুষ্ঠু ও নিরপে নির্বাচন।"
হাফিজকে নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলার সংসদ সদস্য তোফায়েল আহমেদ স
bdnews24