খুলনা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা উপনির্বাচন সুষ্ঠু না হলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন খালেদা জিয়া।
রোববার বিকালে খুলনার শিববাড়ী মোড়ে বিএনপির এক সমাবেশে দলের চেয়ারপার্সন বলেন, "ভোটাররা কেন্দ্রে যেতে না পারলে এবং ভোটকেন্দ্র দখল করা হলে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধেই আন্দোলন করা হবে। নির্বাচন কমিশনকে আর ছাড় দেওয়া হবে না।''
আওয়ামী লীগের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওনকে 'সন্ত্রাসী-মাস্তান' অভিহিত করে খালেদা বলেন, "ভোলায় সুষ্ঠু নির্বাচন হলে আমাদের প্রার্থী বিপুল ভোটে জিতবে।"
২৪ এপ্রিল ভোলা-৩ আসনে উপ নির্বাচন হবে। সেখানে বিএনপির প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন।
নড়াইল থেকে জনসমাবেশে আসার পথে এক সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে ১৯ এপ্রিল সোমবার দেশব্যাপী শোক দিবস পালন করার কর্মসূচিও ঘোষণা করেন তিনি। দুর্ঘটনায় আহতদের দেখতে রাত ৮টার দিকে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এরপর তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা দেন।
বিকাল সাড়ে ৫টার দিকে শুরু করে প্রায় এক ঘণ্টা বক্তৃতা দেন খালেদা। বিএনপি ছয় বিভাগীয় শহরে যে মহাসমাবেশ অনুষ্ঠানের কর্মসূচি নিয়েছে, এটি তার দ্বিতীয়। প্রথমটি হয় চট্টগ্রামে গত ২৯ মার্চ।
২০০৮ সালে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর খালেদা জিয়ার এটি খুলনায় প্রথম সমাবেশ।
বক্তৃতায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্যাস, বিদ্যুৎ, পানি সমস্যার সমাধানের দাবি জানান খালেদা। 'ফখরুদ্দীন-মইনউদ্দিন' লুটপাট করে দেশকে শেষ করে ফেলেছে মন্তব্য করে তিনি বলেন, "এ সরকার ফখরুদ্দীন-মইনুদ্দীনের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় এসেছে। ফখরুদ্দীন-মইনুদ্দীন দেশকে পিছিয়েছে। সেই ধারাবাহিতা বজায় রেখেছে আওয়ামী লীগ।"
"এক নম্বর থেকে শুরু করে দুর্নীতিতে সবাই ব্যস্ত," বলে সরকারকে ইঙ্গিত করেন তিনি।
খালেদা জিয়া রোববার সকালে চট্টগ্রামের উদ্দেশে সড়কপথে ঢাকা ছাড়েন। ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসা থেকে তার গাড়িবহর সকাল পৌনে ৮টায় রওনা হয়।
দুপুরে খুলনা সার্কিট হাউজে পৌঁছালে দলীয় প্রধানকে কেন্দ্রীয় নেতা তরিকুল ইসলাম, নূরুল ইসলাম দাদুভাই, অধ্যাপক মাজেদুল ইসলাম, নজরুল ইসলাম মঞ্জুসহ জেলা নেতারা ফুল দিয়ে স্বাগত জানান। এরপর সেখানে মধ্যাহ্নভোজ সেরে বেলা সাড়ে ৪টায় শিববাড়ীর মোড় সমাবেশ স্থলে পৌঁছান খালেদা জিয়া।
খালেদা জিয়া বলেন, "তারা জনগণের কাছে দেওয়া কোনো প্রতিশ্র"তি রক্ষা করেনি। কেবল বিদেশিদের কাছে দেওয়া প্রতিশ্র"তিগুলো বাস্তবায়নের ব্যস্ত রয়েছে।"
মহাসমাবেশে খালেদা ভারতের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিকে 'স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী' অভিহিত করে তা বাস্তবায়ন করতে না দেওয়ার হুঁশিয়ারি দেন। তিনি বলেন, "মংলা বন্দর কাউকে ব্যবহার করতে দেওয়া হবে না। বন্দর ভাড়া দিয়ে দেশ চলবে না।"
তার পাঁচ বছরের শাসনামলে ১৫শ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে দাবি করেন খালেদা। আরো আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি তার সরকার সম্পন্ন করেছিলো দাবি করে খালেদা বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ওই প্রকল্প বাতিল করে দিয়েছে।"
খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে খুলনার গুরুত্বপূর্ণ সড়কে ৫০টি তোরণ তৈরি করা হয়। মহাসমাবেশে তিনশ'রও বেশি মাইক, খাওয়ার পানির ব্যবস্থা, তিনটি মেডিকেল ক্যাম্প ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়।
বিকাল সাড়ে ৩টার আগেই পুরো এলাকা জনসমুদ্রে রূপ নেয়। সমাবেশ স্থলসহ নিউ মার্কেট, জেল গেইট, সোনাডাঙ্গা, ময়লা পোতা কেডিএ এভিনিউ, খুলনা সবুর রোডসহ দুই কিলোমিটার এলাকাজুড়ে ছিলো মানুষের ভিড়। শিববাড়ীর পাশ-পাশের এলাকার বড় দালানের ছাদেও মানুষের অবস্থান দেখা যায়।
মূল মঞ্চের বাইরে বিভিন্ন এলাকায় মানুষজন যাতে খালেদা জিয়াকে দেখতে পারে সেজন্য ১২টি বড় পর্দা বসানো হয়। সমাবেশ স্থলের বিভিন্ন অংশে প্রয়াত নেতা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বড় বড় প্রতিকৃতি টানানো হয়।
সমাবেশ শুরুর আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্র"তির ভিডিওচিত্র প্রচার করা হয়।
মহাসমাবেশের কারণে শিববাড়ীর মোড়সহ আশ-পাশের এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়।
জোট সরকারের আমলে দ্রব্যমূল্য পরিস্থিতির সঙ্গে বর্তমান বাজারের তুলনা করে বিরোধীদলীয় নেতা দাবি করেন সব কিছুর দাম বেড়েছে। জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে কিছুই নেই।
তিনি বলেন, "ডিম, ডাল, চালের দাম কী ছিলো দেশের মানুষ জানে। এখন ১০ টাকা কেজি চাল, বিনা মূল্যে সার ও ঘরে ঘরে চাকুরি মানুষ এখনো পায়নি। কত শান্তিতে রেখেছেন আমাদের এই আপাজান।"
বানিজ্যমন্ত্রী ফারুক খানের সমালোচনা করে খালেদা অভিযোগ করেন, তার (বাণিজ্যমন্ত্রীর) এক আত্মীয়কে টিসিবির মাধ্যমে বেশি দামে ডাল আমদানির সুযোগ করে দেওয়া হয়েছে।
বর্তমান সরকারের ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে খালেদা জিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা করা হচ্ছে।
"আপনারাই বলেছেন শিক্ষা নিতে। আমরা আপনাদের কাছ থেকে শিক্ষা নিচ্ছি। ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের সব লুটপাটের মামলা হবে। দিনরাত আদালতের বারান্দায় ঘোরাঘুরি করতে হবে।"
খালেদা জিয়া পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় সরকারের প্রধানমন্ত্রীর ভূমিকা, সংখ্যালঘু স
bdnews24