২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আ. লীগের যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ করুন'

আওয়ামী লীগের ভেতরে যুদ্ধাপরাধী আছে দাবি করে তাদের তালিকা প্রকাশ করতে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2010, 03:28 PM

Updated : 24 Aug 2022, 08:18 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক)- আওয়ামী লীগের ভেতরে যুদ্ধাপরাধী আছে দাবি করে তাদের তালিকা প্রকাশ করতে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী উলামা দলের যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা আলমগীর বলেন, ''সরকার যুদ্ধাপরাধীর তালিকা করছেন। আওয়ামী লীগ যুদ্ধাপরাধীকে মন্ত্রী করেছে। ওই দলটির কারো কারো বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও রয়েছে। তাদের তালিকাও প্রকাশ করতে হবে।'' অনুষ্ঠানে যুব উলামা পরিষদের নেতা মাওলানা এ বি এম শরিফুল্লাহ ও ছাত্র জমিয়তের মহানগর সভাপতি মাওলানা শহীদুল্লাহ'র নেতৃত্বে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার অর্ধ শতাধিক নেতা-কর্মী যোগ দেয়। ''বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার চায়। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের নামে রাজনৈতিক পক্ষকে হয়রানি করা হলে জনগণ তা মেনে নেবে না," বলেন মির্জা আলমগীর। কয়েকদিন আগে ময়মনসিংহে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা হয়েছে বলে পত্রিকায় প্রকাশিত খবরের কথাও বক্তব্যে তুলে ধরেন তিনি। ''যারা আওয়ামী লীগের বিরোধীতা করছে সরকার তাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে," অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি বলেন, "দাঁড়ি-টুপিওয়ালা দেখলেই সরকার রাজাকার ও জঙ্গি বলে আখ্যায়িত করছে। স