পাবনা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগকর্মী হত্যায় জড়িত সন্দেহে এক শিবির নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে পাবনার সুজানগর থেকে।
গ্রেপ্তার মনসুর আলী (২২) রাজশাহী মহানগরের ২৫ নম্বর ওয়ার্ডের শিবির সভাপতি। রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র।
তিনি সুজানগর উপজেলার বলরামপুর গ্রামের সেকেন আলীর ছেলে।
সুজানগর থানার ওসি এবিএম জাহিদুল হক বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী ফারুক হত্যার ঘটনায় মনসুর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। ফারুক হত্যায় মনসুরের নেতৃত্ব দেওয়ার যোগসূত্র পাওয়া গেছে।
তাকে সুজানগর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার রাজশাহীর মতিহার থানায় সোর্পদ করা হবে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১২ ঘ.
bdnews24