কক্সবাজার, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময় কক্সবাজারের চকরিয়ায় উপজেলায় হত্যাসহ বিভিন্ন অপরাধে সহায়তা করার অভিযোগে মঙ্গলবার ২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক মুক্তিযোদ্ধা।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য এনামুল হক মঞ্জু এবং চকরিয়া পৌর আওয়ামী লীগের আহবায়ক আ ক ম গিয়াসউদ্দিনের বাবা মাস্টার আজিজুর রহমানকেও মামলায় আসামি করা হয়েছে।
চকরিয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার হোসেন বাঙ্গালী উপজেলার বিচারবিভাগীয় জ্যেষ্ঠ হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।
শুনানি শেষে বিচারক আবদুল্লাহ আল মামুন মামলাটি আমলে নিয়ে চকরিয়া থানার ওসিকে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
মামলার অন্য আসামিরা হচ্ছেন
bdnews24