ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ আসনে উপ-নির্বাচনে 'অন্য বাহিনী' (র্যাব-পুলিশ) দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখা গেলে সেনা মোতায়েনের দরকার নেই বলে মনে করে বিএনপি।
সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা ও অন্য দুই কমিশনারের সঙ্গে বৈঠক করে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল। বৈঠকে অংশ নেওয়া বিএনপির অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নাজিমউদ্দিন আলম।
২৪ এপ্রিল অনুষ্ঠিতব্য ওই নির্বাচনে বিএনপি'র প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ ও আওয়ামী লীগের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন।
উপ-নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিষয়ে নজরুল সাংবাদিকদের বলেন, "নির্বাচন কমিশন ভোলার পরিস্থিতি যতখানি ভালো মনে করছে ততখানি ভালো নয়। আমরা বারবার সেনা মোতায়েনের কথা বলে এসেছি।
"অন্য বাহিনী দিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারলে সেখানে সেনা মোতায়েনের প্রয়োজন হয় না।"
বিকালে ইসির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন নজরুল।
তিনি বলেন, "ভোলার নির্বাচনী এলাকায় বিএনপি নেতাকর্মীদের মিটিংয়ে হামলা করছে আওয়ামী লীগ নেতাকর্মীরা, প্রচারণার সময় শুরু হওয়ার আগেই ক্ষমতাসীনরা প্রচারণা চালাচ্ছে।
"বিরোধী দলের নেতাকর্মীদের ঘরছাড়া করা হচ্ছে
bdnews24