২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা দলের নতুন কমিটির যাত্রা শুরু

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে কার্যক্রম শুরু করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2010, 10:37 AM

Updated : 24 Aug 2022, 08:06 PM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক)- বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে কার্যক্রম শুরু করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটি। শুক্রবার সকালে শেরে বাংলা নগরে জিয়ার কবরে ফুল দেন সংগঠনের নেতারা। তাদের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। মহিলা দলের নতুন সভাপতি নুরে আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানার নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি এবং সুলতানা আহমেদ ও ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে ঢাকা মহানগর কমিটির নেতারা কবর প্রাঙ্গণে শপথ পড়েন। প্রয়াত নেতার আত্মার শান্তি কামনা করে মোনাজাতও করেন তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সারোয়ারি রহমান ও সহসভাপতি সেলিমা রহমানও সেখানে উপস্থিত ছিলেন। এক যুগ পর গত ২২ মার্চ মহিলা দলের ৩৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি এবং ৩৫১ সদস্যের ঢাকা মহানগর কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি না থাকায় দীর্ঘদিন আহ্বায়ক কমিটির নেতৃত্বে সংগঠনটি পরিচালিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৩০ ঘ.