২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুদা ভাইস চেয়ারম্যান ও মীর নাসির উপদেষ্টা হলেন

ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপির ভাইস চেয়ারম্যান ও মীর মোহাম্মদ নাসির উদ্দিন উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2010, 02:12 PM

Updated : 24 Aug 2022, 07:53 PM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপির ভাইস চেয়ারম্যান ও মীর মোহাম্মদ নাসির উদ্দিন উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাদের এ মনোনয়ন দিয়েছেন। দলের দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা চিঠিতে এ মনোয়নের খবর জানানো হয় বৃহস্পতিবার। তাদের দুই পদে মনোয়নয়ের বিষয়টি স্বীকার করেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্র। চেয়ারপারসন খালেদা জিয়া গতবছরের ৮ ডিসেম্বরের কাউন্সিলে পাওয়া ক্ষমতার আওতায় তাদের এ মনোনয়ন দেন বলে রিজভী স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়। ব্যারিস্টার হুদার মনোনয়নের পর বিএনপির ভাইস চেয়ারম্যানের সংখ্যা দাঁড়াল ১৬ জন। এরা হলেন, টি এইচ খান, নাজমুল হুদা, এম মোরশেদ খান, শাহ মোয়াজ্জেম হোসেন, রাবেয়া চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, হারুন আল রশিদ, আবদুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, সাদেক হোসেন খোকা, কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শমসের মবিন চৌধুরী, রাজিয়া ফয়েজ ও আবদুস সালাম পিন্টু। মীর মোহাম্মদ নাসির উদ্দিনকে উপদেষ্টা করায় উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা দাঁড়াল ৩৩-এ। গত ৮ ডিসেম্বর বিএনপির জাতীয় কাউন্সিলে খালেদা জিয়াকে স্থায়ী কমিটিসহ পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষমতা দেওয়া হয়। ওই কাউন্সিলে তারেক রহমানকে সর্বসম্মতভাবে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৫২ ঘ.