২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির কথামতো সংশোধন করবে না জামায়াত

নির্বাচন কমিশনের পরামর্শমতো দলীয় গঠনতন্ত্র সংশোধন করবে না বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঈনুল হক চৌধুরীর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2010, 01:40 PM

Updated : 24 Aug 2022, 07:50 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের পরামর্শমতো দলীয় গঠনতন্ত্র সংশোধন করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। গত ২৪ জানুয়ারি জামায়াতের গঠনতন্ত্রে অন্তত সাতটি ক্ষেত্রে সংবিধানের সঙ্গে অসঙ্গতির কথা জানিয়ে তা সংশোধনে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)। দুইটি সংশোধনীর বিষয়ে জামায়াত নেতারা একমত হয়েছেন জানিয়ে মুজাহিদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাকিগুলোর বিষয়ে আমাদের মধ্যে (জামায়াতে) ঐকমত্য হয়নি। এজন্যে ইসির সঙ্গে আলোচনায় বাকি ধারাগুলোর বিষয়ে ব্যাখ্যা চাইব।" ইসির আইন শাখার কর্মকর্তারা জানান, দলের কমিটিতে ২০২০ সালের মধ্যে ৩৩ শতাংশ নারী প্রতিনিধির অন্তর্ভুক্তিসহ জামায়াতের গঠনতন্ত্রের আরো কয়েকটি উপধারায় আপত্তি এনে সেগুলো সংশোধন করতে বলা হয়। উপধারায়গুলোয় যা বলা হয়েছে তা হলো