২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিজ্ঞাসাবাদ শেষে বাবর কারাগারে

শাহ এএমএস কিবরিয়া হত্যামামলায় পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2010, 10:52 AM

Updated : 24 Aug 2022, 07:43 PM

হবিগঞ্জ, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহ এএমএস কিবরিয়া হত্যামামলায় পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। মামলার বাদি পক্ষের আইনজীবী আলমগীর বাবুল সাংবাদিকদের জানান, বাবরকে পাঁচ দিন জিজ্ঞাসাবাদের পর শনিবার আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসবাদের আর কোনো আবেদন না থাকায় হাকিম শহিদুল আলম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর বাবরকে হবিগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালতের অনুমতি নিয়ে গত ১৪ মার্চ বাবরকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছিলো পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ মামলায় এর আগে ফেব্র"য়ারি মাসেও বাবরকে ছয় দিন জিজ্ঞাসাবাদ করা হয়। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য কিবরিয়া। ওই ঘটনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান বাদি হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। উচ্চ আদালতের নির্দেশে বর্তমানে মামলার অধিকতর তদন্ত করছেন সিআইডির সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম। অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত বাবরকে গত ২ ফেব্র"য়ারি এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪০ ঘ.