ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর ছেলে সজিব আহমেদ ওয়াজেদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে আরো পাঁচটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে দায়ের করা এ মামলাগুলো নিয়ে তার বিরুদ্ধে এ পর্যন্ত ১০টি মামলা হলো।
ফারুক গত ১১ মার্চ সংসদে বলেন, সজিব অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত। পরদিন এক সংবাদ ব্রিফিংয়েও একই অভিযোগ করেন তিনি।
ফারুকের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলাগুলো হয়েছে বগুড়া, মাগুরা, রংপুর, পাবনা ও নড়াইলের আদালতে। সবগুলো মামলার বাদিই আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মাগুরা প্রতিনিধি জানান, জেলার হাকিম শেখ জালাল উদ্দিনের আদালতে ফারুকের বিরুদ্ধে মামলা করেন জেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক হীরক। আদালত এ মামলায় আগামী ১০ মে ফারুককে হাজির হতে বলেছে।
বাদি এনামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সজিব ওয়াজেদ আওয়ামী লীগের সদস্যপদ গ্রহণ করে রাজনীতিতে সক্রিয় হওয়ায় ভীত হয়ে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর পরিবারের সম্মান ক্ষুণ
bdnews24